Search

ব্রিটেনে আটকে পড়লেন প্রিয়াংকা

করোনার নয়া স্ট্রেনের খোঁজ মেলায় ব্রিটেনে ইতোমধ্যেই চতুর্থ দফার লকডাউন ঘোষণা করা হয়েছে।করোনার এই নয়া স্ট্রেন অতি সংক্রামক, সেই সন্দেহেই ব্রিটেনের বিভিন্ন জায়গায় লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছে সে দেশের সরকারের তরফে। যার জেরে ব্রিটেনে আটকে পড়েন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। জানা যাচ্ছে, সম্প্রতি হলিউডে নতুন সিনেমা টেক্সট ফর ইউ-এর শুটিংয়ের জন্যই মার্কিন মুলুকের বাড়ি থেকে ব্রিটেনে পাড়ি দেন প্রিয়াংকা চোপড়া। শুটিংয়ের মাঝে আচমকাই ব্রিটেনে আটকে পড়েন তিনি। করোনার নয়া স্ট্রেনের খোঁজ মেলায় এই মুহূর্তে শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। ইউনিটের প্রত্যেকে যাতে সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সেই ব্যবস্থাই করা হয়েছে প্রিয়াংকার প্রযোজনার সংস্থার তরফে। যার জেরে ব্রিটেনে আটকে পড়েন পিগি। লকডাউনের সময় যাতে প্রত্যেকে নিজের ঘরের মধ্যে থাকেন এবং সুস্থ থাকেন, সেই চেষ্টাই করা হচ্ছে বলে খবর।

Facebook
Twitter
LinkedIn