Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

বাঘারপাড়ায় বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকীর শেষ বিদায়

বাঘারপাড়ায় বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকীর শেষ বিদায় ” জানাজায় মানুষের ঢল :
সাঈদ ইবনে হানিফ ঃ
অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর শেষ বিদায় জানালো বাঘারপাড়াবাসী।

রোববার (৮ ফেব্রুয়ারী) জোহরের নামাজের পর বাঘারপাড়া সরকারি পাইলট স্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুম আবু তাহের সিদ্দিকীকে মহিরণ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে জানাজার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা, যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রসুল, ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট বায়েজিদ হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম আলম সিদ্দিকী এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিয়ুর রহমান।

মরহুমের নামাজে জানাজা ইমামতি করেন তাঁর মেঝ ভাই, বাঘারপাড়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী।

উল্লেখ্য, আবু তাহের সিদ্দিকী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাঁর একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। বিদেশে অধ্যয়নরত একমাত্র পুত্রের উপস্থিতির কারণে জানাজার নামাজ কিছুটা বিলম্বে অনুষ্ঠিত হয়।
আবু তাহের সিদ্দিকী দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনপ্রতিনিধিত্বের যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বাঘারপাড়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। #
০৮/০২/২০২৬

Facebook
Twitter
LinkedIn