Search

করবা চৌথে মজেছে পুরো বলিউড

করবা চৌথে মজেছে পুরো বলিউড। স্বামীর মঙ্গলে হিন্দু স্ত্রীদের ব্রতপালনে পিছিয়ে নেই বলিউডও৷ পিছিয়ে নেই অজয় দেবগনের স্ত্রী কাজল দেবগনও৷ লাল শাড়িতে কাঁপিয়েছেন সোশ্যাল মিডিয়া৷ বলা চলে এই তালিকায় একদম প্রথম সারিতে বলিউডের সিমরন ওরফে কাজল৷ লাল শাড়ি, লাল টিপ, হাতে চুড়ি। কাজলের করবা চৌথে লুক সকলকে মুগ্ধ করেছে। নুডল স্ট্র্যাপ ব্লাউজ, মডার্ন টাচ যোগ করেছে লুকে। ব্লাউজে রয়েছে সিকুয়েন্সের কাজ। করবা চৌথের যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কাজলের নেকলেস ও ঝুমকা। চাঁদ দেখার জন্য ব্যাকুল ভাবে অপেক্ষা করছেন কাজল। ব্রত পালনের মাঝেও নিজের ঘায়েল করা লুকে সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুলেছেন কাজল৷

Facebook
Twitter
LinkedIn