Search

নাম পরিবর্তন করবে বিডি ফিন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফিন্যান্সের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। একারণে কোম্পানিটি সংঘস্বারকের কিছু পরিবর্তন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ইসলামিক শরীয়াহ ভিত্তিক সেবা চালু করতে চায়। একারণে কোম্পানিটি আগামী ১৫ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn