গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি খুলে দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— উভয়েই জানিয়েছেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত
ট্রাম্প সামাজিক মাধ্যমে এ ঘোষণা সমর্থন করলেও দাবি করেন, ইরান নাকি ‘আর কখনো হরমুজ প্রণালী বন্ধ করবে না’। তবে একই সঙ্গে তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।
এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে প্যারিসে প্রায় ৪০টি দেশের অংশগ্রহণে এক বৈঠকে সিদ্ধান্ত হয়, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাত শেষ হলে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখবে।



