Search

লুব-রেফের ইপিএস প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের সর্বশেষ প্রান্তিকের আর্থিক ফলাফল জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এক্সচেঞ্জের ওয়েবসাইট ও ট্রেডিং প্ল্যাটফরমে এই তথ্য প্রকাশ করেছে।

তথ্য অনুসারে, সর্বশেষ প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫২ পয়সা ছিল।

আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) বা প্রথম ছয় মাসে কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে বেসিক ইপিএস ছিল ৭৭ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৬০ পয়সা।

পুনঃমূল্যায়নের ভিত্তিতে কোম্পানিটির প্রি-আইপিও এনএভিপিএস হয়েছে ৩৫ টাকা ৩৭ পয়সা এবং পোস্ট আইপিও এনএভিপিএস ৩৪ টাকা ৬৮ পয়সা।

উল্লেখ, বুকবিল্ডিং পদ্ধতির আইপিওতে বাজারে আসা লুব-রেফের শেয়ারের লেনদেন আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) শুরু হবে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটি ২৭ টাকা দরে শেয়ার বিক্রি করেছিল।

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড বিএনও নামে নানা মানের লুব্রিক্যান্টস অয়েল বিক্রি করে থাকে।

Facebook
Twitter
LinkedIn