Search

মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জসিম মোল্লা

মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জসিম মোল্লা (মুন্সিগঞ্জ প্রতিনিধি)ঃ করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই স্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সোমবার ৮ মার্চ সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরনের আয়োজন করা হয়।এসময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গজারিয়া-মুন্সীগঞ্জ – ০৩ আসনের সাংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ সুধীজন।

Facebook
Twitter
LinkedIn